Logo
প্রিন্ট এর তারিখঃ ৩ নভেম্বর, ২০২৬, ২:০২ PM || প্রকাশের তারিখঃ ১৪ অক্টোবর, ২০২৫, ৭:২৩ PM

উজিরপুরে সন্ধ্যা নদীতে কঠোর অভিযান অব্যাহত,২ জেলের সাজা,২২শত মিটার অবৈধ জাল জব্দ

News Image

এ এইচ অনিক বিশেষ প্রতিনিধিঃ 

বরিশাল জেলার উজিরপুরে সন্ধ্যা নদীতে মা-ইলিশ নিধন অভিযানে ২ জেলের সাজা ও ২২শত মিটার অবৈধ জাল জব্দ করেছে এসিল্যান্ড। ১৪ অক্টোবর মঙ্গলবার ভোরে সন্ধ্যা নদীতে  উজিরপুর উপজেলা প্রশাসন,উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও উজিরপুর মডেল থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহেশ্বর মন্ডল মোবাইল কোর্ট পরিচালনা করে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা-ইলিশ আহরণ করার অপরাধে ২ জনকে মৎস্য সুরক্ষা আইন ১৯৫০ এর ৫(১) ধারা অনুযায়ী ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার,উজিরপুর মডেল থানা পুলিশ। এদিকে উজিরপুরের সন্ধ্যা নদীতে  মা-ইলিশ নিধন রক্ষায় কঠোর অভিযান অব্যাহত থাকায় এবং একের পর এক জেলেদের সাজা ও বিপুল পরিমান অবৈধ জাল জব্দ করায় উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল ও উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।